২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে : পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক : দেশের গ্ল্যামার জগতের অন্যতম পরিচিত মুখ পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে অভিনয় কিংবা আইন পেশা সবখানেই তিনি নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে এবার পর্দার কোনো গল্প নয়, বরং দেশের চিকিৎসাব্যবস্থার রূঢ় বাস্তব চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলেন এই তারকা।

এক পোস্টে দেশের নামী হাসপাতালগুলোর সেবা ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পিয়া। দীর্ঘ সময় হাসপাতালে অপেক্ষার যন্ত্রণা এবং রোগীদের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতাকে তিনি অত্যন্ত অমানবিক বলে অভিহিত করেন।

পিয়া জান্নাতুল তার পোস্টে লেখেন, ‘হাসপাতালে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ব্যথা, দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে। তবুও যেন কারও তেমন মাথাব্যথা নেই। অথচ কেউ শখ করে হাসপাতালে আসে না; সবাই আসে বাধ্য হয়ে, নিজের স্বাস্থ্যের জন্য।’

আরও পড়ুনঃ   বাগমারায় ১৫ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের তথাকথিত নামিদামি বা ‘বেস্ট’ হাসপাতালগুলোর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, তথাকথিত বেস্ট হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই এত লোকজন, এত সিস্টেম থাকার পরও এই অবস্থা।’

অভিনেত্রীর মতে, পর্যাপ্ত টাকা খরচ করেও রোগীরা সঠিক সময়ে সেবা ও সম্মান পাচ্ছেন না। আর এই কারণেই সামর্থ্যবানরা বিদেশের হাসপাতালে ছুটছেন বলে মনে করেন তিনি। তার কথায়, ‘এই কারণেই যাদের সামর্থ্য আছে, তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে চায় শুধু ভালো চিকিৎসার জন্য না, একটু সম্মান আর মানবিক ব্যবহারের আশায়।’

আরও পড়ুনঃ   এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

একজন অসুস্থ মানুষের সময়ের গুরুত্ব কেন দেওয়া হয় না, সেই প্রশ্ন তুলে পিয়া আরও বলেন, ‘রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই? একটু মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে।’

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

২

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৩

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৪

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৫

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৬

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

৭

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৮

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১০

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১২

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৪

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৫

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৬

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১৭

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৯

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

২০

Design & Developed by: BD IT HOST