২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রংপুর মহানগরীর একটি মাদরাসা থেকে সিয়াম (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। বলাৎকারের পর ওই শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ এনে থানায় মামলা করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে নগরীর বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের তৃতীয় তলার টয়লেট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বলাৎকার ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শিক্ষক আব্দুর রহমান ও শিক্ষার্থী মোকলেছ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রী মনোয়ার হোসেন ভুট্টুর ছেলে সিয়াম ইসলাম (১০) ওই মাদ্রাসায় নাজেরা শাখায় চলতি বছরের ৭ নভেম্বর ভর্তি হয়।

আরও পড়ুনঃ   শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন : এমপি মোস্তাফিজুর রহমান

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের সময় অন্যান্য অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে আসলেও সিয়াম নামাজ পড়তে না আসায় শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে খুজঁতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে সিয়ামের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, শিশু সিয়াম ইসলামকে বলাৎকারের পরে হত্যা করা হয়েছে। এমন বেশ কিছু আলামতও উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ   বাগমারায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু

বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু বাদী হয়ে থানায় একটি বলাৎকার ও হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ওই মাদ্রাসায় অন্যান্য শিক্ষার্থীরা বলাৎকারের শিকার হয়েছে কিনা সার্বিক বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST