২৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে আপ্লুত মোদি, ‘পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব’

অনলাইন ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। চলমান ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী চষে বেড়াচ্ছেন নির্বাচনি ময়দান। শুক্রবার (২৬ এপ্রিল) জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে।

সেখানে তীব্র গরমের মধ্যে বিজেপি কর্মীদের ভিড় দেখে আপ্লুত নরেন্দ্র মোদি। বলেন, আমি আপ্লুত। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।

আবেগপ্রবণ মোদি বলেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্মগ্রহণ করবো। নয়ত এত ভালবাসা কখনও পেতাম না।

আরও পড়ুনঃ   সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি

মোদি বলেন, এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলাচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব।

তিনি বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা মুক্ত রেশন পাচ্ছেন।

আরও পড়ুনঃ   গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার

তৃণমূল ও বাম দলকে এক হাত নিয়ে তিনি আরও বলেন, একটা সময় ছিল বাংলা পুরো দেশের উন্নতিতে নেতৃত্ব দিত। সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি, দেশের বলিদানেও বাংলা নেতৃত্ব দিত। কিন্তু বাম-তৃণমূল তাদের শাসনকালে বাংলার সম্মান নষ্ট করেছে। উন্নতি বন্ধ করেছে। তৃণমূলের শাসনকালে একের পর এক প্রতারণা কাণ্ড, পাচার, দুর্নীতির কথা সামনে আসছে। দুর্নীতি তৃণমূল করে আর ভোগে বাংলা। একটাও কাজ এখানে কমিশন ছাড়া হয় না। এরা কৃষকদেরও ছাড়েনি। মান্ডিতে এক কুইন্টাল গম বেচতে গেলে বিচুলি খেয়ে নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST