২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

রোববার (২২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে।

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি এড়াতে বেড়া পৌর সদরের বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১), আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি পুলিশের।

সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ   শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না-ডাঃ বারী

এর আগে সংঘর্ষ চলাকালীন দায়িত্ব পালনে অবহেলার দায়ে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার দুপুরে বেড়া পৌর সদর ও সংঘর্ষ হওয়া স্থানগুলো ঘুরে দেখা যায়, স্থানীয়দের মধ্যে এখনো অতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাটে খুব কম মানুষ বের হচ্ছেন। পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ঘটনাস্থলে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ, টিন দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। রোববার নতুন করে কোনো সংঘর্ষ হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে, এখন পর্যন্ত ভাঙচুর-আগুনে ক্ষতিগ্রস্তাদের সংখ্যা জানাতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত বা ভাঙচুর আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার পরিবেশ এখনো তৈরি হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভালো বলা যায়। আমরা নজর রাখছি।

আরও পড়ুনঃ   কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার বেলা ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ চলে টানা সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার কিছুক্ষণ পর থামে। সংঘর্ষে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামে এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিন দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

২

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৩

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৪

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৫

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

৮

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

৯

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১১

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১২

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৩

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৪

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৫

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১৮

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১৯

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST