৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, আগ্রহ কমছে মানুষের’

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই আলোচনায় বাংলাদেশের ক্রিকেট। আরও বিশেষ করে বলতে গেলে মাঠের বাইরের ইস্যু। সেই বিপিএল থেকে শুরু করে নানা ঘটনায় টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে আবারও বিসিবিতে পালাবদলের হাওয়া লেগেছে। ফারুক আহমেদের অধ্যায় শেষে শুরু হতে যাচ্ছে নতুন যুগ। এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সবকিছুই হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোর গিয়েছেন তামিম। যেখানে চলছে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। হার দিয়ে সিরিজ শুরুর পর আজ টাইগারর সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তারই এক ফাঁকে লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম। এ সময় বিসিবির নানা কর্মকাণ্ড বেশি আলোচিত হওয়ার পাশাপাশি ক্রিকেটে মানুষের আগ্রহ কমছে বলে তিনি দাবি করেছেন। এই পরিস্থিতি থেকে বের হতে বিসিবি কর্মকর্তাদের কিছু পরামর্শও দেন তামিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার মনে হয়, সভাপতি কে হবেন…. সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’

আরও পড়ুনঃ   দিল্লি থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ক্রিকেটের বাইরের বিষয়ে আলোচনা কমিয়ে, খেলায় মনোযোগ দেওয়ার আহবান সাবেক এই অধিনায়কের, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

‘আজকে পাকিস্তানে বাংলাদেশের খেলা, আসছেন মাত্র ৪টা সাংবাদিক। বাংলাদেশের কি এমন দিন আগে এসেছে? বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলুক বা জিম্বাবুয়ের সঙ্গে খেলুক কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে…. মাত্র ৪ জন সাংবাদিক….এমন দিন তো আমি দেখিনি। এই বার্তা স্পষ্ট যে ক্রিকেট জৌলুস হারাচ্ছে। এটা মানতে হবে যে আমরা স্ট্রাগল করছি এবং মেনে নিয়ে এই বিষয়ে কাজ আগাতে হবে। এটার বদলে…. কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে….এগুলা আমার কাছে মনে হয় অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটের উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই’, আরও যোগ করেন তামিম।

আরও পড়ুনঃ   বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচ হেরে সমালোচনার মুখে টিম বাংলাদেশ। সবমিলিয়ে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান সুখকর নয়। এই বিপর্যস্ত অবস্থা কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন তামিম, ‘এটা ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST