১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন : পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন করা হয়েছে। আজ অক্টোবর মাসের ২য় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে রাজশাহীর পদ্মাপাড়, সিমলা পার্ক এলাকায় বিকাল ৪ টায় পাখির প্রতি ভালোবাসা শীর্ষক পাখিদের সুরক্ষা নিশ্চিতে সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সবুজ সংহতি, ০.৬ গ্রাভিটি রাইডার্স ও সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার এর যৌথ আয়োজনে এই সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পরাগায়ন, বীজ বিস্তার ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কৃষি ও পরিবেশ দু’য়েরই উপকারে আসে। এক অর্থে, পরিযায়ী পাখির উপস্থিতি একটি অঞ্চলের পরিবেশগত স্বাস্থ্যের সূচক। তবে আজ এই প্রাকৃতিক দূতেরা মারাত্মক হুমকির মুখে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ও Convention on Migratory Species (CMS) -এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় প্রতি পাঁচটি পরিযায়ী প্রজাতির মধ্যে একটি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে, আর প্রায় অর্ধেকের বেশি প্রজাতির জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ, পাখিদের আবাসস্থল ধ্বংস, নির্বিচারে বৃক্ষ হত্যা, বন উজাড়করণ, জলাভূমি ধ্বংস, আলোক দূষণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন। রাজশাহীর সিমলা পার্কে এখন পর্যন্ত ২০০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী, ২৪ প্রজাতির সরিসৃপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে যার মধ্যে কিছু কিছু প্রজাতি শুধুমাত্র এই সিমলা এলাকাতেই পাওয়া গেছে, কিছু প্রজাতি বিপন্ন, কিছু প্রজাতি অতি বিপন্ন। রাজশাহীতে বৃক্ষ ও পুকুর হত্যা বন্ধ করা এবং রাজশাহীর সিমলা পার্কসহ সমগ্র পদ্মাপাড় ও চরকে বন্যপ্রানী অভয়ারণ্য ঘোষণা করার জোড় দাবী জানানো হয়।

আরও পড়ুনঃ   মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু

বক্তারা আরো বলেন, দেশে এত আইন রয়েছে কিন্তু নেই তার প্রয়োগ। মানুষ হত্যা যদি অপরাধ হয় হত্যাকারীর বিচার হয় তাহলে এই গাছ হত্যাকারী, পুকুর হত্যাকারী, পরিবেশ হত্যাকারীর বিচার কেন হবে না?

পথসভায় ৬ দফা দাবী জানানো হয়। দাবীগুলো হলো- রাজশাহীর সিমলা পার্কসহ সমগ্র পদ্মাপাড় ও চরকে বন্যপ্রানী অভয়ারণ্য ঘোষণা করতে হবে। এসব এলাকায় সাউন্ড বক্সের ব্যবহার, আলোর ব্যবহার এবং সকল ধরণের প্লাস্টিক পন্য নিষিদ্ধ করতে হবে। পরিযায়ী পাখিদের আবাসস্থল যেমন- খাল, বিল, নদী-নালা, পুকুর, জলাশয় উন্মুক্ত এবং দখলমুক্ত করে রাখতে হবে;পরিযায়ী পাখির শিকার সম্পূর্ণরুপে বন্ধ করাসহ তাদের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারেন্ট জালের ব্যবহার ও উৎপাদন সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে; রাজশাহীর চলমান বৃক্ষ হত্যা বন্ধ করতে হবে। শহরের অবশিষ্ঠ গাছগুলোকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ২৩ ধারার বিধান অনুযায়ী বিভিন্ন পাখির আবাসস্থল হিসেবে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করতে হবে; নগরীর পুকুর হত্যা বন্ধ করতে হবে। একই পুকুর বারবার ভরাট করার পায়তারা যারা করছে তাদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; রাজশাহী বিভাগের পুকুর, ডোবা, খাল-খাড়ি, বিল, নদ-নদীর পাড়ে বিভিন্ন ধরনের দেশীয় ও স্থানীয় প্রজাতির গাছ রোপণ করতে হবে এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার বাসভবনে চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধি দল

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ-বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আরটিই ভোলেন্টিয়ার জারিফা জান্নাত, সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার এর সভাপতি মো. ইমরুল কায়েসসহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

২

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৩

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৪

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৫

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৮

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৩

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৫

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৭

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৮

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৯

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

২০

Design & Developed by: BD IT HOST