২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিপাশার জেদে সিনেমার বাজেট ৪ থেকে ১৪ কোটি হয় : মিকা

অনলাইন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। শেষবার এই অভিনেত্রী কাজ করেছেন ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ; তাও পাঁচ বছর আগে। সেখানে তার স্বামী করণ সিং গ্রোভারও সঙ্গে ছিলেন প্রজেক্টটি প্রযোজনা করেছিলেন সংগীতশিল্পী তথা প্রযোজক মিকা সিং। তবে সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না মিকার কাছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ আনেন মিকা সিং। তার দাবি, এই জুটি তার অর্থ নষ্ট করেছে, এবং সঠিকভাবে কাজও করেনি। এমনকি এসব কারণে এখন কাজ না পেয়ে বিপাশার খারাপ সময় চলছে, মন্তব্য করেন মিকা।

সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে মিকা প্রসঙ্গ ওঠান, ‘আপনাদের কি মনে হয় বিপাশা-করণদের কাছে কাজ নেই কেন?’ মিকা জানান, তিনি করণের সঙ্গে একটি ছবি বানাতে চেয়েছিলেন, যার বাজেট শুরুতে ৪ কোটি রুপি ছিল। কিন্তু বিপাশার জেদে বাজেট ১৪ কোটি বেড়ে যায়। মিকা বলেন, ‘আমার করণকে খুব ভালো লাগত। আমি একটি এমন ছবি বানাতে চেয়েছিলাম, যা আমার সংগীত প্রমোট করতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম গল্প লেখাব বিক্রম ভাটকে দিয়ে, কিন্তু তার অনেক পারিশ্রমিক। তাই আমরা ভূষণ প্যাটেলকে পরিচালক হিসেবে নিয়েছিলাম।’

আরও পড়ুনঃ   মা-মেয়ে যেন সমবয়সী, কাজলকে দেখে বলছেন নেটিজেনরা

মিকা বলেন, ‘আমি অন্য একজন অভিনেত্রীকে বেছে নিয়েছিলাম। কিন্তু তিনি চেয়েছিলেন এতে কাজ করতে। লন্ডনে সেট করা হয়েছিল। বিপাশার কারণেই বাজেট ৪ কোটি থেকে বেড়ে ১৪ কোটি হয়ে গেল। এমন পরিস্থিতি যে, আমার মতো ছোট প্রযোজকরা সিনেমা বানানোর সিদ্ধান্তে সারাজীবন আফসোস করবে। ছবিতে বিপাশা ও করণ ছিলেন একটি কাপল। একটি কিসিং সিনও ছিল। হঠাৎই তিনি ট্যানট্রাম দেখানো শুরু করলেন। এটা করবেন না, ওটা করবেন না।’

আরও পড়ুনঃ   ‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

মিকা আরও বলেন, ‘আমরা কখনোই তাদের পেমেন্ট আটকে রাখিনি, কিন্তু ডাবিংয়ের সময় খুব সমস্যা হয়েছে। কখনো বিপাশা অসুস্থ হতেন, কখনো করণ। মিকার দাবি, যাদের হাতে সেভাবে কাজ নেই, তাদেরকে ছোট প্রযোজকদের সমস্যার কথা বুঝতে হবে। কারণ এরাই তাদের কাজ দিচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST