৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় র‍্যাব-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে উপজেলার সুলতানপুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র‍্যাব-৫–এর একটি দল এ অভিযান চালায়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে বোমা ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত চার কেজি ১৫০ গ্রাম গানপাউডারও আছে। এ ছাড়া আছে ১৯টি চায়নিজ কুড়াল, ১৮টি ধারালো হাঁসুয়া, পাঁচটি কুড়াল, আটটি বড় ছুরি, চারটি ওয়ান শুটারগান, দুটি চায়নিজ রাইফেলের গুলি ও একটি শটগানের রাবার বুলেট।

আরও পড়ুনঃ   হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা

আজ দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাবের গোয়েন্দা দল জানতে পারে, সুলতানপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র–সরঞ্জামাদি ফেলে রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার জন্য কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এসব সংগ্রহ করে আসছিল। এই সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST