৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় দুর্নীতি বিরোধী দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন

হেলাল উদ্দীন, বাগমারা : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে রাজশাহীর বাগমারা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব ড. মুহাম্মাদ আব্দুল মুমীত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা দুর্নীতির কুফল ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করেন এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে তাদের যুক্তি ও মতামত তুলে ধরে।

আরও পড়ুনঃ   নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST