২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাউবি নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নামজারী সম্পন্ন

আরিফুল ইসলাম, রাজশাহী : বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ বছর পর বিভিন্ন প্রতিকূলতা যেমন শরীকানা দন্দ্ব, জমির মালিক কর্তৃক চেক গ্রহণে অস্বীকৃতি প্রভৃতি জটিলতা নিরসন করে অবশেষে ভূমি নামজারী সম্পন্ন হয়েছে।

এ প্রক্রিয়ায় উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক শাহ মোহা: আব্দুল মালেক তাঁর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অবস্থান ও নিরলস পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নওগাঁ এসি ল্যান্ড সালমান হাবিব শুনানিতে শাহ আব্দুল মালেক-এর বক্তব্যে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমির নামজারী অনুমোদন প্রদান করেন।

আরও পড়ুনঃ   শনিবার বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, শাহ আব্দুল মালেক-এর এই সাফল্য নতুন নয়। এর আগে নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ১৮ বছর ধরে চলমান ফৌজদারি মামলাসমূহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় ঘোষিত হয়। মোট ৫ (পাঁচটি) মামলার নিষ্পত্তিতে তাঁর প্রত্যক্ষ ভূমিকা ছিল। এরই ধারাবাহিকতায় নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি উদ্ধার, সীমানা প্রাচীর নির্মাণ ও মূল গেট স্থাপন সম্ভব হয়।

আরও পড়ুনঃ   আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নওগাঁ ও নাটোর উভয় উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসন হওয়ায় কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাসেবা সহজতর হবে বলে আশা করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৩

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৫

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৬

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৮

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৯

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৪

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৫

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৬

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৭

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৮

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৯

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST