৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

মিন্ডলির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে তিনি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ওয়ানডে দলে সুযোগ পেলেন এবারই প্রথমবার। ব্লেডস জাতীয় দলের যেকোনো সংস্করণেই জায়গা পেলেন এবার প্রথমবার।

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরও পড়ুনঃ   ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST