২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বন্যায় সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

অনলাইন ডেস্ক : বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২০ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

তবে ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল‌ খায়ের এ তথ্য জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সিলেটর পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছু সময়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুনঃ   শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন : এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এ চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষাবোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST