২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল পাটোয়ারী স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন ও প্রচারণা সংক্রান্ত মতবিনিময় করেছেন।

রোববার উপজেলার বনাপাড়াস্থ তানিশা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা আব্দুল মান্নান ও সঞ্চালনা করেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ। সভায় বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, আরটিভি’র জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও অন্যদের মধ্যে সাংবাদিক সুরুজ আলী, রতন আলী, আব্দুল কাদের সজল প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   শার্শার বাহাদুরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলাল পাটোয়ারী বলেন, “আমি সব সময়ই মানুষের কল্যাণে কাজ করি। এ কাজ আমি মৃত্যু অবধি করে যেতে চাই। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে তাদের হতাশামুক্ত জীবন আমি উপহার দিতে চাই। আর এটাই হচ্ছে আমার অন্যতম একটি লক্ষ্য। আমি সকলের কাছে দোয়া চাই ও পূর্ণ সহযোগিতা চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

Design & Developed by: BD IT HOST