২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

অনলাইন ডেস্ক : নিজেদের স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের পরীক্ষা চালিয়েছে ভারত। এই ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটি।

গতকাল ২৮ জুলাই ও আজ মঙ্গলবার ২৯ জুলাই ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা করে নয়াদিল্লি। দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত।

ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। তাদের তথ্য অনুযায়ী, প্রলয় একটি অত্যাধুনিক, আধা ব্যালিস্টিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যা যুদ্ধক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এ ক্ষেপণাস্ত্র আটকাতে না পারে সেভাবে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি ভারতের।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এবং সব লক্ষ্য অর্জন করেছে।

ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে। এতে করে এটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজে ধোঁকা দিতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানির মোটর, উন্নত নৌ ও বিমান বিদ্যা।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় বাথরুমের জানালায় আটকা বাংলাদেশি

ক্ষেপণাস্ত্রটি ৩৫০ থেকে ৭০০ কিলোমিটার ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহন করতে পারে। শত্রুদের কমান্ড সেন্টার, লজিস্টিক হাব, বিমানঘাঁটিতে নির্ভূল আঘাতের জন্য এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

২

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৩

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৪

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৫

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৬

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৭

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৮

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৯

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১০

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৫

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৯

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

২০

Design & Developed by: BD IT HOST