৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

অনলাইন ডেস্ক : এক সিনেমা মুক্তি না পেতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। রায়হান রাফীর ‘আন্ধার’-এ অভিনয় করেছেন তারা। এটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই এবার শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলো’য় যুক্ত হচ্ছেন এই তিন তারকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সেই মোতাবেক ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম।

আরও পড়ুনঃ   নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।

আরও পড়ুনঃ   বেকার পুরুষ নিয়ে আপত্তি নেই তানিয়ার, খাওয়াবেন সারাজীবন

যদিও সিনেমাটি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটে আছেন নির্মাতা-শিল্পীরা। অভিনেত্রী নাজিফা তুষিকে ফোন করা হলে ঢাকা পোস্টকে জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। অন্যদিকে নির্মাতা শঙ্খ দাশগুপ্তও রয়েছেন চুপ।

প্রসঙ্গত, ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ফলে পরপর দুটি সিনেমায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST