১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফে‌রি ক‌রে গান গে‌য়ে উপার্জন করা বীরমুক্তিযোদ্ধা দিলীপ মারা গে‌ছে

অনলাইন ডেস্ক : রাস্তা-ঘাট ও হাট বাজা‌রে ফে‌রি ক‌রে গান গে‌য়ে টাকা উপার্জন করা টাঙ্গাইলের কা‌লিহাতীর বীর মু‌ক্তি‌যোদ্ধা দিলীপ কুমার দে (৮৫) মারা গে‌ছেন। তি‌নি উপ‌জেলার বাংড়া ইউনিয়নের উত্তর বাগুটিয়া গ্রামের বা‌সিন্দা।

গান গে‌য়ে উপার্জনের টাকায় সংসার চালা‌নো অসচ্ছল ওই বীর মু‌ক্তি‌যোদ্ধা নি‌য়ে জন‌প্রিয় মা‌ল্টি‌মি‌ডিয়ার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা‌পো‌স্টে ‘জীবনসংসারে যুদ্ধ শেষ হয়নি বীর মুক্তিযোদ্ধা দিলীপের” শি‌রোনা‌মে স‌চিত্র প্রতি‌বেদন প্রকা‌শিত হ‌য়ে‌ছিল।

বুধবার (১৭ এপ্রিল) দুপু‌রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনারসহ ফুলেল শ্রদ্ধা জানা‌নো হয়। প‌রে স্থানীয় মহাশশ্মান ঘা‌টে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরআগে রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জয় লাভ করলেও জীবন যুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধা ঠিক তার গানের কথার মতো তার সুর যেন থেমে গেল।

আরও পড়ুনঃ   আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

অভাবের সংসারে বিভিন্ন প্রয়োজনে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের পর যা থাকতো তা দিয়ে চিকিৎসা ও পরিবার চলতো না তার। তাই প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়তেন আশপাশের মানুষদের গান শোনাতে। গান শুনে খুশি হয়ে মানুষ এ বীরমু‌ক্তি‌যোদ্ধা‌কে টাকা দি‌তেন।

আরও পড়ুনঃ   আবারও শাহবাগে অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রসঙ্গত, ২০২২ সালের বিজয় দিবসে চ্যানেল আই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়াসহ চিকিৎসার সহযোগিতা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করে। এছাড়া নিউইর্য়কের জনপ্রিয় ইউটিউবার প্রিসিলাও বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ক‌রে‌ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

২

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

৩

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৪

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৫

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

৬

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

৭

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

৮

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

৯

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১০

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১১

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১২

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

১৩

‘আমাকে চুম্বন করো!’

১৪

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১৫

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

১৬

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

১৭

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

১৮

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৯

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

২০

Design & Developed by: BD IT HOST