২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফাইনালে উঠে যে পারফরম্যান্সের কথা জানালেন শেখ মেহেদী

অনলাইন ডেস্ক : বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হয়েছে লো-স্কোরিং। জমজমাট সেই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে চট্টগ্রাম রয়্যালস। গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স।

জয়ের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান বলেন, ‘এমন কিছু না (যা চাচ্ছি সব পাচ্ছি), আমি তো দৈত্য না। জীবনে এমন অনেক পরিস্থিতিতে অনেক খারাপও খেলেছি। আবার ভালোও খেলছি। এটা পার্ট অব লাইফ। ভালো হবে, আবার খারাপও হবে। ভালো হচ্ছে, চালিয়ে যাওয়া দরকার।’

শেষ ওভারে দরকার ছিল ৯ রান। এ ব্যাপারে মেহেদী জানান, ‘আগের ম্যাচে কী হয়েছে, মাঠে ঢুকলে সেটা মনে থাকে না। মিড অন উপরে ছিল। আমার চিন্তা ছিল বল পারফেক্ট ইয়র্কার না হলে আমি আমার শক্তি অনুযায়ী হিট করতে পারব। এমনই প্ল্যান ছিল।’

আরও পড়ুনঃ   চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

শুরুর নানা বিতর্কের পর ফাইনালে আসা অবিশ্বাস্য কিনা এমন প্রশ্নের জবাবে মেহেদী বলেছেন, ‘না, অবিশ্বাস্য না। যুদ্ধক্ষেত্রে যখন নামবেন, আপনার যে জিনিসগুলো আছে আপনি উজাড় করেই দেবেন। আমাদের খেলা দলগত। হয়ত বড় নাম নেই, দেশি বা বিদেশি। তবে ছেলেরা সবাই যেভাবে পারফর্ম করছে, আলহামদুলিল্লাহ। দলগত খেলা না হলে এই ফল হত না।’

আরও পড়ুনঃ   এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীর জিরোপয়েন্ট অবরোধ

ফাইনালে কারা আসবে তা নিয়ে ভাবছেন না মেহেদী, ‘কে আসবে না আসবে বলা মুশকিল। যারা ভালো খেলবে, তারাই আসুক। রাজশাহী ও সিলেট দুইটাই ভালো দল। রাজশাহী ভালো খেলে এসেছে। সিলেটও অনেক ভালো। তারা রংপুরকে হারিয়ে দিয়েছে। যে আসুক আমাদের প্রস্তুত থাকবে হবে।’

ফাইনালের জন্য বিদেশি আনতে চাওয়ার ব্যাপারে মেহেদী বলেন, ‘অবশ্যই, চাইব না কেন। কে না চায়। এখন যারা আছে, তারা সবাই সামর্থ্যবান। হুট করে অনেকে বিদেশি আসলে অনেক সময় পারফর্ম করতে পারে না। আমাদের অনেকে টানা খেলছে, তাই দলের জন্য ভালো হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST