১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

সোমবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, আজকের কমিশন সভায় আমরা মূলত একটি এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপের সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারণ।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হবে।

আরও পড়ুনঃ   উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

পঞ্চম বা শেষ ধাপে ইউনিয়নের সংখ্যা কম রাখার কারণ হিসেবে ইসি সানাউল্লাহ বলেন, আইনি জটিলতায় যেসব ইউনিয়নের নির্বাচন এখন বিলম্বিত হচ্ছে, সেগুলো নিষ্পত্তি হলে অথবা অন্য কোনো জটিলতা দেখা দিলে যাতে শেষ ধাপে সমন্বয় করা যায়, সেজন্যই এই ধাপে সংখ্যা কম রাখা হয়েছে।

তিনি আরও জানান, ধাপভিত্তিক এই সংখ্যাগুলো সম্ভাব্য। কোন ধাপে কোন কোন ইউনিয়নে ভোট হবে, তা নামসহ বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ বিষয়ে এই কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা একটি ডায়লগ করবো এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

কোন আইনে এবারের ইউপি নির্বাচন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন বিদ্যমান যে আইন থাকবে, সেটা অনুযায়ী নির্বাচন হবে।

আরও পড়ুনঃ   সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন, নির্দলীয়ভাবে অনুষ্ঠানের সুপারিশ

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখনো আলোচনা হয়নি এবং এমন কোনো দাবিও কমিশনের কাছে আসেনি।

তিনি আরও বলেন, আমাদের দরকারটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা, যাতে করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেটার জন্য যা প্রয়োজন, নির্বাচন কমিশন তাই করবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইসি জানিয়েছিল, পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। এর আগে গত সেপ্টেম্বরে সাত ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল কমিশন। পরে সময় কম থাকায় ধাপ কমিয়ে পাঁচটি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

২

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

৩

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

৪

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

৫

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

৬

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা

৯

গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

১১

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১২

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

১৪

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

১৫

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

১৬

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

১৭

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

১৯

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

২০

Design & Developed by: BD IT HOST