১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শিবু দাশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ) উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, তিনজনকে পুলিশে সোর্পদ

আটক ব্যক্তিরা হলেন— বাঁশবাড়িয়া এলাকার রাজু আহমেদের ছেলে ইমন, হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ এলাকার আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল এলাকার লায়েবের ছেলে রাজু ইসলাম।

অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। তবে প্রদত্ত অর্থদণ্ডের পরিমাণ সংশ্লিষ্ট ব্যক্তিভেদে ১ হাজার টাকা ও ১০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   রাজশাহী সিটি করপোরেশন: বাতিল হচ্ছে ৪০০ কোটির ‘অপ্রয়োজনীয়’ কাজ

মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST