১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পারফিউমে ব্যক্তিত্ব প্রকাশ পায় : সাবিলা নূর

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান পোক্ত করেছেন এই অভিনেত্রী। যদিও সাম্প্রতিক সময়ে নতুন কোনো প্রজেক্টে ব্যস্ত নন, তবুও বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানগুলোতে নিয়মিতই দেখা যায় তাকে।

সম্প্রতি একটি সুগন্ধি বা পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ   দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান

পারফিউমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের— যেমন ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এই ধরনের সুগন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। ফারিণের সাথেও এই বিষয়ে আমি একমত।’

পারফিউম উপহার হিসেবে পেতে ভালোবাসেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন।’

আরও পড়ুনঃ   ‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

তার মতে, পারফিউম কেবল সুগন্ধ নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। সাবিলা বলেন, ‘আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায়।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এই আয়োজনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST