১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভ, ১৩ আইনপ্রণেতা আটক

অনলাইন ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজধানীতে পিটিআইয়ের সমাবেশের একদিন পর মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পিটিআইয়ের কয়েকজন আইনপ্রণেতাকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

২০২২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ৭১ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। দেশটির সামরিক বাহিনীর জেনারেলদের সাথে মতবিরোধ ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তিনি।

পুলিশ চারজনকে আটক করেছে বলে জানালেও পিটিআইয়ের একজন মুখপাত্র বলেছেন, দলের অন্তত ১৩ জন আইনপ্রণেতাকে ইসলামাবাদের বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সংসদের বাইরে থেকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ   সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, সংসদের বাইরে আটকে পড়া আইনপ্রণেতাদের ঠেলে গাড়িতে তুলছে পুলিশ। সংসদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খান এই দৃশ্যকে ‘‘ঘৃণ্য’’ বলে নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খানের সহযোগী জুলফিকার বুখারি বলেছেন, গতকালের ব্যাপক বিক্ষোভ সরকারের মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়েছে। আইনপ্রণেতাদের আটকের ঘটনাকে অবৈধ বলে অভিহিত করেছেন তিনি।

পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান ও জ্যেষ্ঠ নেতা শোয়েব শাহীন ও দলের আরেক মুখপাত্র শের আফজাল মারওয়াতকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বুখারি।

আরও পড়ুনঃ   আমরা কৃতজ্ঞ, কিন্তু মার্কিন চুক্তিতে ১০ সেন্ট ঋণ পরিশোধও মানবো না

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্যসংখ্যক আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। ওই সময় ইমরান খান সমর্থিত প্রার্থীরা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে ক্ষমতাসীন জোট গঠনের পরিবর্তে নতুন জোট গড়েন।

পুলিশ বলেছে, ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআইয়ের সমাবেশে পুলিশের ওপর হামলা হয়েছে। এই হামলায় পুলিশের এক সদস্য আহত হওয়ায় সন্দেহভাজন হামলাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। তবে পিটিআই বলছে, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করায় সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

১

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

২

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৩

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৪

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৫

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

৭

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

৮

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

৯

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১১

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৪

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১৬

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১৭

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST