২৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ওই নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

জান্নাতুল তামান্না সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ তাদের ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল।

আরও পড়ুনঃ   ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে দিন-রাত কাজ করবে পুলিশ

কলেজ সূত্রে জানা গেছে, নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলার সময় পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীরা পিয়াকে মারধর করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   গ্রেপ্তার ৩৮৮ আনসারকে কারাগারে আটক রাখার আবেদন

পুলিশ নিয়ে যাওয়ার সময় পিয়া স্লোগান দেওয়া শুরু করেন। তিনি বলেন ‘মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পুলিশের পিকআপে ওঠার পরও পিয়া একই স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

২

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৩

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৪

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৫

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

৮

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

৯

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১১

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১২

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৩

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৪

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৫

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১৮

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১৯

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST