৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ   বগুড়ায় বৃদ্ধা শাশুড়ি ও পুত্রবধূ হত্যা, আশঙ্কাজনক নাতনি

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. আল মামুন হক।

আরও পড়ুনঃ   নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

বক্তারা তাঁদের বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

১

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

২

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৩

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৪

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৫

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৬

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

৭

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

৮

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

৯

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১১

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৪

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১৬

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১৭

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST