২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নারীর নিরাপত্তায় রাজশাহী-৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি।

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কালুপাড়া এলাকায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বড়গাছী ইউনিয়নের কালুপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি। সমাবেশে তিনি নারী-পুরুষ ও তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নয়—এটি নারীর নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ   দেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে: সারজিস আলম

তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি নির্বাচিত হলে পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে নারী সমাজকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. কোহিনূর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়গাছী ইউনিয়নের যুবদল নেতা সেলিম রেজা শুভ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামিমা নাসরিন সিমা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. শামসাদ বেগম মিতালী এবং সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।

রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান বাস্তবতায় নারীর নিরাপত্তা ও মর্যাদা সবচেয়ে বেশি হুমকির মুখে। তিনি বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন ফিরিয়ে আনার মাধ্যমেই নারী সমাজ প্রকৃত নিরাপত্তা পেতে পারে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২ জনসহ গ্রেপ্তার ৩২

তিনি আরও বলেন, বিএনপি কখনো নারীর মর্যাদা নিয়ে রাজনীতি করেনি; বরং নারীকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন একজন সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবেন বলে তিনি বিশ্বাস করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নারীর মর্যাদা রক্ষায় এই নির্বাচনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, বিএনপি নেতা শরিফুল ইসলাম, যুবনেতা খোকনসহ মহিলা দলের নেত্রী সুলতান বিবি, ফাতেমা ইয়াসমিন পপি, ময়না বেগম, রাশেদা বিবি ও সাবিনা বিবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে উপস্থিত নারীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৩

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৪

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৫

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৬

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৮

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৯

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১০

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১১

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৪

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৫

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৭

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৮

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৯

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

২০

Design & Developed by: BD IT HOST