১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগর ডিবি’র অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: মৃদুল (২৭) ও মো: তানভীর আলম জিতু (২৩)। মৃদুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মো: মইফুলের ছেলে ও তানভীর একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মৃত নূর আলম জনির ছেলে।

আরও পড়ুনঃ   ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেপ্তার

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় দুই ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম সকাল সোয়া ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মৃদুল ও তানভীরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৭

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

১

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

৩

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৫

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৯

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১২

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

১৩

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১৪

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৭

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৯

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST