২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তারকৃত ২ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁরা চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ এবং কেনাবেচার সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার মো. তারা মিয়া সুজনের ছেলে। বর্তমানে তিনি মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন। মারুফ একই এলাকার মো. মোকসেদ আলীর ছেলে।

আরএমপি জানায়, গত ২৭ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় রিয়াদের বসতঘর থেকে ওই মামলার চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর হেফাজত থেকে জব্দ করা হয় আরও ১১টি মোবাইল ফোন।

আরও পড়ুনঃ   নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

পরে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুশরইল বাচ্চুর মোড় এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রিয়াদ জানান, তিনি নিয়মিত চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য বন্ধু মারুফের কাছে সরবরাহ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ভারতে মিশ্র প্রতিক্রিয়া

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজনের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, নিজেদের হেফাজতে রাখা এবং কেনাবেচার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST