৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক : দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। তবে তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নেমে স্মরণীয় সময়ই কাটালেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টে ইতি টানেন। বাংলাদেশি পেসারের এমন সাফল্যের নেপথ্যে অনেকে মাস্টারমাইন্ড হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকাকে দেখেন। এবার সেই ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন মুস্তাফিজ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকায় ফেরার একদিন পর আজ নিজের ফেসবুক পেজে ধোনির অটোগ্রাফ দেওয়া একটি জার্সিসহ ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। তাতে লেখা ছিল ‘উইথ লাভ টু ফিজ।’

আরও পড়ুনঃ   বিভাগীয় ও জেলা সঞ্চয় দপ্তরের তথ্য অধিকার আইন বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিকরণ সভা

ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সাথে একই ড্রেসিংরুম শেয়ার করাটা ছিল একটি বিশেষ অনুভূতি। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসগুলো সবসময় মনে রাখবো।’ শেষে আরও যোগ করেন, শিগগিরই আবার আপনার সাথে সাক্ষাৎ এবং খেলার জন্য উন্মুখ হয়ে আছি।

এর আগে চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধোনির সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করা নিয়ে মুস্তাফিজ বলেন, ‘উনার (ধোনি) সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় মাঠেই। এর বাইরে তেমন কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা (কৌশল) করলে ভালো হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে আনসার ও ভিডিপি আয়োজনে বৃক্ষরোপন

২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজ। তবে তার স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলা। সেই স্বপ্নপূরণ হয় চলতি বছরে এসে। মুস্তাফিজ বলছিলেন, ‘২০১৬ সালে আইপিএলে আমার অভিষেক হয়, তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির (চেন্নাই) হয়ে খেলা। যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারারাত আর ঘুম আসছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই, এরপর থেকে শুধু মেসেজ আসছিল। রাত দেড়টার মতো বাজে তখন, সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST