১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

দ্রুতই চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক : দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ডা. জাহিদ এ কথা জানান।

আরও পড়ুনঃ   রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন- তা এখনো চূড়ান্ত হয়নি। শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

খালেদা জিয়ার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে এসেছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে। সাড়ে ৭০০’র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন। আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে ১১ জন রোগী দু-চোখে দেখছেন না। তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

২

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৩

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৪

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৫

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৮

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৩

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৫

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৭

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৮

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৯

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

২০

Design & Developed by: BD IT HOST