৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ থেকে শাহীন বহিষ্কার, আরও ৩ সদস্যকে শোকজড্

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ থেকে শাহীন আলমকে চূড়ান্তভাবে বহিস্কার করা হয়েছে। দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার তাকে চূড়ান্ত বহিষ্কার করা হয়।

শাহীন আলম দুর্গাপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর সাংবাদিক সমাজের যুগ্ল সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এর আগে গত ৩১ মার্চ শাহীনকে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ, সংগঠণের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কটাক্ষ করে বিরুপ মন্তব্য করা, অপেশাদারিত্ব আচরণ ও সংগঠনের গঠণতন্ত্র পরিপস্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক ভাবে দুটি সংগঠনের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিস্কার করে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। সেই সাথে তাকে সংগঠন থেকে চুড়ান্তভাবে কেন বহিস্কার করা হবে না মর্মে পত্র প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে সাংগঠনিক সভায় লিখিত জবাব দিতে বলা হলেও তিনি তা করেননি। এমনকি সময় প্রার্থণাও করেননি।

আরও পড়ুনঃ   ২৯ বছর বয়সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, ৬৮ বছরের ইতিহাসে কনিষ্ঠতম

সোমবার দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে গঠণতন্ত্রের অনুচ্ছেদ- চার এর ধারা-১ এর (ক), (ছ), (ঞ), (ট) ও (ঠ) উপধারা অনুযায়ী সাংগঠনিক পদসহ সকল ধরনের সদস্য পদ থেকে শাহীনকে চুড়ান্ত বহিষ্কার করা হয়।

একই সাথে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ, সংগঠনের গঠণতন্ত্র পরিপন্থি কার্যকলাপে অদ্যবধি জড়িত থাকা, অপেশাদারিত্ব আচরণ ও সংগঠনের নাম ভাঙ্গিয়ে অবৈধ পন্থায় পুকুর খননে সহযোগিতা সহ বিস্তর অভিযোগে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের স্ব-স্ব পদ থেকে শাহাবুদ্দিন মোল্লা, শাহাজামাল প্রামাণিক ও আব্দুল খালেককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। সেই সাথে তাদের সংগঠন থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবেনা এই মর্মে পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী এই তিন সদস্যর বিরুদ্ধেও চুড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গৃহিত হবে।

আরও পড়ুনঃ   বাবরকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড কোহলির

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া ও সাংবাদিক সমাজের দপ্তর সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

২

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

৪

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

৫

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

৬

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৮

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৯

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১০

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১১

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

১২

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

১৩

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ

১৫

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৬

কর্তৃত্ব পুনরুদ্ধারে ট্রাম্পের এশিয়া অভিযান

১৭

‘আমাকে চুম্বন করো!’

১৮

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১৯

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

২০

Design & Developed by: BD IT HOST