৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো বিজেপি। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে।

দেশটির নির্বাচন কমিশন বলছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ   ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

পোস্টে মোদি বলেছেন, ‘‘বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন… আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ…।’’

তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত-দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করবো।

দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় দলটির সদরদপ্তরে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   ‘ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে’: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

ভারতের নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ফল অনুযায়ী, ভোট গণনায় ৭০ আসনের দিল্লির বিধানসভায় ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, আম আদমি পার্টি (এএপি) ২২টি আসনে জয় পেয়েছে। আর দেশটির বিরোধীদল কংগ্রেস এই নির্বাচনে কোনও আসনেই জয় পায়নি।

এর আগে, ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও ৬৭ আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের এই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST