৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনের মত রাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালিত

রাবি প্রতিনিধি: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে তৃতীয় দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার পৃথক অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক বলেন, মঙ্গলবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী চাকরিরত আছেন, তারা পূর্বের ন্যায় সব পেনশন সুবিধা প্রাপ্য হবেন।
নতুন পদ্ধতি অনুসারে কেবল ১ জুলাই ২০২৪ বা তৎপরবর্তীতে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয় বা কর্মচারীরা নিয়োগ পাবেন তারাই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের অন্তর্ভুক্ত হবেন। অর্থ মন্ত্রণালয়ের এই ব্যাখ্যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ এখানে স্ববিরোধী কথাবার্তা আছে। আমার মনে হয়, বিবৃতি দেওয়ার আগে ওনারা একটু চিন্তাভাবনাও করেননি।
তিনি আরো বলেন, আমি বিভিন্ন চ্যানেলের টকশোগুলো দেখেছি। সেখানে একজনকেও বলতে দেখলাম না যে, এই প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ভালো হবে।
সবাই বলছে, ‘সারাবিশ্বেই শিক্ষকরা একটা নির্দিষ্ট মর্যদা পেয়ে থাকেন, শুধু বাংলাদেশই এর ব্যতিক্রম।’ যেদেশে উচ্চশিক্ষাকে দমিয়ে রাখার জন্য আইন করা হয়, সেদেশে কিভাবে উন্নয়ন হবে, আমি বুঝতে পারি না।
অবস্থান কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতেও শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST