১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

সাইদ সাজু, তানোর : “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যেকে নামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে (১০ মে) শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   সিন্ডিকেট করে কৃষিপণ্যের মূল্য বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার

শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্র উপদেষ্টার কোলে তুহিনের শিশু ফাহিম, দ্রুত বিচারের আশ্বাস

তানোর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদাক, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

২

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৩

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৪

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৫

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

৬

রাবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতা শিথিল

৭

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

৮

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

৯

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১০

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১১

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১২

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৩

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৪

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৫

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

১৭

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১৮

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

১৯

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST