১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৭

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় শিক্ষার্থী ও পুলিশের অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় জেলার প্রধান সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী সকাল ১০টার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হন। সোয়া ১০টার দিকে তারা সড়কে নেমে পড়েন। সেখান থেকে শিক্ষার্থীরা প্রধান সড়ক হয়ে পুলিশ সুপারের কার্যালয় মোড় এলাকার সড়কে গিয়ে অবস্থান নেন। এদিকে তাদের বিপরীতে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকে তারা শহরের জিরো পয়েন্ট অভিমুখে রওনা দেন। বাজলা স্কুল এলাকায় এসে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়ে সড়কে বসে পড়েন। এরপর তারা জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দেয়।

আরও পড়ুনঃ   সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে চলে যায়। সে সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা ছিল। তারা জিরো পয়েন্ট পার হয়ে রেলগেটের দিকে যাওয়ার সময় চিত্রারোধ এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখতে পেয়ে বিভিন্ন স্লোগান দেন। সে সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে সাড়ে ১১টার দিকে পুলিশের একটি ভ্যান তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে। এ সময় ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী রেলগেটে গিয়ে পাথর নিয়ে ছুড়তে থাকে। সেখানেই শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দফায় দফায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলে। সে সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

আরও পড়ুনঃ   ভাঙ্গুড়ায় আ.লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রথমে পুলিশের একটি গাড়ি তাদের ধাওয়া দেয়। এরপর লাঠি দিয়ে পিটুনি দেয়। এতে তাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, শিক্ষার্থীরা আন্দোলনের সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST