১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক : কোনো সিনেমা নিয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশনে দেখা মেলে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন তিনি। এর বাইরে যখন ছুটি কাটান, অবকাশ যাপন করেন নায়িকা; সঙ্গে থাকে তার একমাত্র ছেলে।

মাস কয়েক আগেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অপু বিশ্বাস। গিয়েছিলেন সিঙ্গাপুরে, ঘুরে আসেন মারলায়ন পার্ক থেকে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা।

ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান।

আরও পড়ুনঃ   নিউ ইয়র্কের রাস্তায় মিমের অবকাশ, মুগ্ধ ভক্তরা

শনিবার সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে। ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে।

আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায়। এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলল মা-ছেলেকে। এদিন অপু বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। এদিকে খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সাথে স্যান্ডেল।

আরও পড়ুনঃ   আর কাউকে ইমপ্রেস করতে চাই না : ঋতাভরী

এছাড়াও এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST