২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেলে সাধারণত চোরকে গালমন্দ করে। কিন্তু এসব না করে উল্টো চোরের হেদায়েতের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ।

জানা গেছে, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে বিষয়টি নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই, চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিৎ, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ উপলক্ষে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়। কিন্তু এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়রা বলছেন, এমন আয়োজন শুধু এলাকায় নয়, বরং পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ   বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়ত অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এ অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি; তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই, সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে ফিরে আসুক। আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST