৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যা: সাবেক এমপিসহ ২৭ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে ছাত্রদল কর্মী মতিউর রহমান এমকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মামলাটি করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমানের বড় ভাই মো. জেম আলী।

আদালতের বিচারক মো. তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. কবির হোসেন। তিনি জানান, ২০১৫ সালের ১৪ জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরদিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন খেতে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ   শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তাঁর দলীয় লোকজন এবং তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. জেম আলী বলেন, মতিউরের অপরাধ ছিল ছাত্রদল করা। এ কারণেই তখনকার সংসদ সদস্য গোলাম রাব্বানীর ইন্ধনে তাঁর দলীয় ক্যাডার বাহিনী ও গুটি কয়েক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রকাশ্যে দিনদুপুরে তুলে নিয়ে যায়। পরদিন গুলি করে হত্যা করেছে। হত্যার পর লাশ দাফনে সাধারণ মানুষকেও উপস্থিত হতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

তিনি বলেন, ‘এর শোক সইতে না পেরে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা যান। সে সময় ভাই হত্যার বিচার চেয়ে থানা ও আদালতে ঘুরেও মামলা করতে পারিনি। এ সময় পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এখন দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। বিচার পাব বলেই আদালতে মামলা করা হলো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST