১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৈশাখী (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার স্বামী এম আর মোশাররফ হোসেন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

আরও পড়ুনঃ   হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ থেকে ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওষুধ কোম্পানিতে কাজ করার সুবাদে একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। মোশাররফ হোসেন মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছোট্ট ছেলেকে কান্নাকাটি করতে দেখে দরজায় অনেক ডাকাডাকি করি। পরে দেখি দরজা ধাক্কা দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। এরপর জানাজানি হলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।

আরও পড়ুনঃ   জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

২

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৩

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৪

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৫

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৮

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৩

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৫

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৭

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৮

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৯

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

২০

Design & Developed by: BD IT HOST