৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গাজাগামী ত্রাণবাহি নৌকা আটক ইসরাইলি বাহিনীর

অনলাইন ডেস্ক : পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ শান্তিকর্মীদের বহনকারী গাজাগামী একটি ত্রাণবাহী নৌযান সোমবার আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

এর আগে, ফিলিস্তিনি ভূখণ্ডে নৌযানটি পৌঁছাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরাইল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের সংগঠনটির অভিযোগ, ইসরাইলি সেনাবাহিনী জাহাজটিতে অভিযান চালিয়ে যাত্রীদের ‘অপহরণ’ করেছে।

কায়রো থেকে এএফপি জানায়, ‘ম্যাডলিন’ নামের নৌকাটির লক্ষ্য ছিল গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং ইসরাইল আরোপিত দীর্ঘদিনের সামুদ্রিক অবরোধকে চ্যালেঞ্জ করা।

আরও পড়ুনঃ   আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এই অবরোধ ২০০৭ সাল থেকেই চলছে। তবে সাম্প্রতিক ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর আরো কঠোর করা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, ম্যাডলিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসরায়েলি সেনারা নৌযানটিতে উঠে পড়েছে এবং সেখানে থাকা যাত্রীদের ‘অপহরণ’ করেছে।

এএফপি জানায়, নৌকায় থাকা কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফ্লোটিলার জার্মানভিত্তিক গণমাধ্যম কর্মকর্তা মাহমুদ আবু ওদেহ বলেন, ‘আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে মনে হচ্ছে।’

ইসরাইল আগে থেকেই জানিয়েছিল, তারা এই নৌযানটিকে কোনোভাবেই গাজায় প্রবেশ করতে দেবে না।

আরও পড়ুনঃ   হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খুলবে হরমুজ : ইরান

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌবাহিনী নৌকাটিকে ‘সংরক্ষিত প্রবেশ এলাকায়’ কাছাকাছি পৌছালে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। এর প্রায় এক ঘণ্টা পর জানানো হয়, জাহাজটিকে টেনে ইসরায়েলি উপকূলে নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।’

এছাড়া ত্রাণ প্রসঙ্গে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, ‘নৌয়ানে থাকা অল্প কিছু ত্রাণ, যা তথাকথিত ‘সেলিব্রিটিরা’ খরচ করেনি, তা প্রকৃত মানবিক সহায়তা চ্যানেলের মাধ্যমে গাজায় পাঠানো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST