৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

গর্ভবতী মা ও নবজাতকের জন্য পরীমণির বিশেষ উদ্যোগ

অনলাইন ডেস্ক : গর্ভবতী মা ও নবজাতকের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি খুলেছেন তার নিজের ক্লোথিং ব্যবসা, যার লাভের নির্দিষ্ট একটি অংশ তিনি বরাদ্দ রেখেছেন তাদের জন্য। নায়িকা জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর এই লভ্যাংশ দিয়ে গর্ভবতী মা ও নবজাতকের পাশে থাকবেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বেশ চর্চায় ছিলেন পরীমণি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পর কাজ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন; ব্যস্ত হয়ে পড়েন সন্তানদের আগলে রাখতে।

আরও পড়ুনঃ   নির্বাচনে জিতে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কঙ্গনা?

এবার মা এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’ প্রতিষ্ঠা করেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনলাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটি চালু করেন তিনি।

সম্প্রতি তার এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার ও আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরু পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে।’

আরও পড়ুনঃ   নেতৃত্বে ফেরদৌস-আরাফাত-রিয়াজ, গোপন কথোপকথন ফাঁস

প্রসঙ্গত, এখন দুই সন্তানের দেখভালের পাশাপাশি অভিনয়ে সময় দিচ্ছেন পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন নায়িকা। এরপর গত বছরের মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

এদিকে পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৩

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৪

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৬

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৭

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৯

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১০

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১১

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৩

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৫

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৬

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST