৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

১৫ বছরের বড় অভিনেতাকে বিয়ে, ১৭ বছরে সন্তানের মা হন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডের অধিকাংশ নায়িকাই সঠিক সময়েই বিয়ে করে সংসারে ঝুঁকছেন। কিন্তু একটা সময় ছিল, যখন সংসার-সন্তান থাকা মানেই সিনেমায় কাজের সুযোগ পেতেন না একজন নায়িকা। যে কারণে অল্প বয়সে বিয়ের কথা চিন্তাও করতেন না অভিনেত্রীরা।

তবে তাদের মাঝে ব্যতিক্রম ছিলেন ডিম্পল কাপাডিয়া। বলিউডের জনপ্রিয় নায়িকা তিনি। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করে ১৭ বছরেই সন্তানের মা হন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ব্যক্তিজীবনে ডিম্পল বিয়ে করেছিলেন নিজের চেয়ে ১৫ বছরের বড় একজন অভিনেতাকে।

বাবার পথ ধরে মাত্র ১৪ বছর বয়সেই বলিউডে পা রাখেন ডিম্পল। পরিচালক রাজ কাপুর তাকে নিজের ছবিতে অভিষেক করেন৷ ১৯৭৩ সালে ববি ছবিতে ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   হঠাৎ বৃষ্টির মনোজ মিত্র আর নেই

প্রথম ছবিতেই জনপ্রিয়তার শিখরে ওঠেন ডিম্পল৷ ১৯৭৩ সালে ববি মুক্তির কিছুদিন আগে, ডিম্পল তার থেকে ১৫ বছরের বড় অভিনেতা রাজেশ খান্নাকে বিয়ে করেন এবং অভিনয় ছেড়ে দেন।

ডিম্পল কাপাডিয়া যখন বিয়ে করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর৷ এরপর ১৭ বছর বয়সেই গর্ভবতী হন এই অভিনেত্রী। একই বছরে প্রথম কন্যা সন্তান টুইঙ্কেল খান্নার জন্ম দেন। এরপর দ্বিতীয় সন্তান রিঙ্কির জন্ম হয়৷

বিয়ের পর ডিম্পল ছিলেন খুবই খুশি৷ বলিউডকে বিদায় জানাতে তার একদমই কষ্ট হয়নি৷ কারণ সুপারস্টার রাজেশ খান্নার জন্য প্রেমে পাগল ছিলেন অভিনেত্রী। ফলে বিয়ে করে সুখে সংসার করাই ছিল তার উদ্দেশ্য৷

আরও পড়ুনঃ   ‘আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী

তবে এই নায়কের সঙ্গে তার সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ৯ বছরের মাথায় আলাদা হয়ে যান এই জুটি। যদিও সন্তানদের কথা ভেবে তারা বিবাহবিচ্ছেদ করেননি৷

১৯৮৪ সালে রাজেশ খান্নার সঙ্গে বিচ্ছেদের পর আবারও ছবিতে ফিরে আসেন ডিম্পল৷ এক বছর পর মুক্তি পাওয়া সাগর সিনেমা দিয়ে কামব্যাক করেন তিনি। এরপর আবারও শুরু হয় বলিউডের ইনিংস। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই তারকা।

ডিম্পলের বড় মেয়ে টুইঙ্কেল খান্নাও বলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী। ব্যক্তিজীবনে অক্ষয় কুমারকে বিয়ে করেছেন তিনি। সে হিসেবে অক্ষয়ের শ্বাশুড়ি হন ডিম্পল কাপাডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST