১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক : ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করেছিল। এক মাস পরই সেই কমিটি পুনর্গঠন হয়েছে। মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেওয়ার পর তার শূন্যস্থানে কমিটির সদস্য করা হয়েছে বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে।

গত ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন বুলবুলের কর্মকাণ্ড সরকার বিব্রত হয়ে শোকজ করে। বুলবুলের শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। বুলবুলকে অব্যাহতি দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিকেএসপি পরিচালককে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ   ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা সার্চ কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন– সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার ও বিকেএসপির বর্তমান মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

২৯ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আদেশে সার্চ কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। আজকের অফিস আদেশে আগের সময়সীমা বাতিল করা হয়েছে। যদিও নতুন আদেশে এই কমিটির প্রতিবেদনের কোনো ডেডলাইন উল্লেখ করা হয়নি। নতুন নির্দেশনায় আরেকটি পরিবর্তন– সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা করবেন শুধু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব। আগের আদেশে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও (ক্রীড়া) ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়। এর এক সপ্তাহ পর তারা প্রথম সভা করে। গত তিন সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদে বেশ কয়েকটি সভা করেছে সার্চ কমিটি। ক্রীড়াঙ্গনের সবাই এই কমিটির দিকে তাকিয়ে রয়েছে। এক মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটি দৃশ্যমান কোনো পদক্ষেপ বা এখনও সিদ্ধান্ত পায়নি ক্রীড়াঙ্গন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST