২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রিকেট তারকার সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী

অনলাইন ডেস্ক : এক সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভ দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন । তারপর একটা সময় পন্থ এবং উর্বশী বাগ্‌যুদ্ধে জড়ান । নাম না করে একে অপরকে আক্রমণ করেন । এবার ঋষভের সঙ্গে তার প্রেমের প্রসঙ্গে নীরবতা ভাঙলেন।

যদিও এই বাগ্‌বিতণ্ডা বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ক্রিকেট তারকা। এবার তাদের সম্পর্কের গুঞ্জনের বিষয়ে উর্বশী বলেন, ‘আমাকে ও ঋষভকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা রটনা। যদিও আমি আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না।’

আরও পড়ুনঃ   নববধূর সাজে শাকিবের প্রিয়তমা !

এ অভিনেত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে। আসলে এটা খুব প্রয়োজনীয় যে, স্বচ্ছতা বজায় রাখতে সত্যিটা প্রকাশ্যে আসুক, রটনা নয়। জানি না এই মিম পেজগুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ে। আমি যে সব মানুষের দ্বারা পরিবেষ্টিত, তাঁরাই আমাকে কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেন।’

কয়েক বছর আগে পন্থ এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তবে তাদের বাগ্‌যুদ্ধের শুরুটা হয় যখন উর্বশী জানান, আর নামের এক ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ   ৫৪ বছরেও বিয়ে না করার কারণ জানালেন টাবু

চুপ থাকেননি পন্থও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। পরে সেই স্টোরি মুছেও দেন তিনি। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৩

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৪

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৬

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৭

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৯

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১০

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১১

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৪

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৫

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৬

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৭

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৮

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১৯

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST