১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কোহলিতে মুগ্ধ আফ্রিদি

অনলাইন ডেস্ক : সম্প্রতি পাকিস্তান সফর করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং তারকার এমন কথায় খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি জানান, ভারতের হয়ে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য কোহলিকে আমন্ত্রন জানাচ্ছি।
২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ভারত। সেটি ছিলো এশিয়া কাপের আসর। আর ২০০৬ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো টিম ইন্ডিয়া। এরপর রাজনৈতিক টানাপোড়েনের কারনে আর পাকিস্তান সফরে যায়নি ভারত।
সম্প্রতি পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সাথে ভিডিও কলে কথা বলার সময় পাকিস্তান সফরের ইচ্ছা জানান কোহলি। ভিডিও কলে কোহলির সাথে সেই কথোপকথন নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন কাশিফ।
কাশিফকে উদ্দেশ্য করে কোহলি বলেছিলেন, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা দিও। আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করবো। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’
কোহলির এমন কথায় মুগ্ধ হয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি কোহলিকে স্বাগত জানাই। সে পিএসএলে বা ভারত দলের হয়ে এখানে খেলতে আসুক।’
২০১২ সালে ভারতের মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিলো পাকিস্তান। গেল বছর ওয়ানডে বিশ^কাপ খেলতে ভারত সফর করেছিলো পাকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST