১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কোল্ড স্টোরেজ বন্ধে আলু চাষি-ব্যবসায়ীদের শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ড স্টোরেজ বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু চাষি–ব্যবসায়ীদের অভিযোগ বস্তা প্রতি অতিরিক্ত অর্থ আদায় ও ডিজিটাল মিটারের মাধ্যমে পরিমাণ কম দেখানোর অভিযোগে কোল্ড স্টোরেজগুলো বন্ধ রাখা হয়েছে। ফলে পচনশীল আলু সংরক্ষণের সুযোগ না পেয়ে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এতে ইতোমধ্যেই শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে ‘রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি’ নামে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মিঠু আহমেদ।

শনিবার (১৪ জুন) বিকেলে বায়া এলাকার উত্তরা কোল্ড স্টোরেজসহ আসমা, সরকার ও রহমান সীর্স কোল্ড স্টোরেজের সামনে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, প্রতি মণ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত মূল্যকে উপেক্ষা করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও ডিজিটাল মিটারের মাধ্যমে আলুর প্রকৃত পরিমাণ কম দেখিয়ে প্রতারণাও করা হচ্ছে। উপজেলার কয়েকটি কোল্ড স্টোরেজ ঘুরেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সমাধানহীন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চাষি ও ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ   অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

আলু সংরক্ষণের সুযোগ না থাকায় অনেক আলু ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতির প্রভাব শুধু কৃষক বা ব্যবসায়ী পর্যায়ে সীমাবদ্ধ না থেকে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : তারেক রহমান

নবগঠিত ‘রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি’র অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলম আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম হাজী, সহ-কোষাধ্যক্ষ আলমগীর ও শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুদ্দীন প্রমুখ।

এই কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, রোববার (১৫ জুন) সকাল ১০টার মধ্যে কোনো কার্যকর সমাধান না মিললে তারা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামবেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা উদ্যোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৫

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৬

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৭

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৮

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST