১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কালো মনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন সন্দীপ্তা

অনলাইন ডেস্ক : ওপার বাংলার বেশ পরিচিত মুখ অভিনেত্রী সন্দীপ্তা সেন। টেলি সিরিয়াল থেকে ক্যারিয়ার শুরু করলেও বর্তমান সময়ে ওটিটিতে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তার মিষ্টি হাসি ও অভিনয়ে খুব অল্প সময়েই পান দর্শকপ্রিয়তা।

সন্দীপ্তার সামাজিক মাধ্যমে রয়েছে ব্যাপক অনুরাগীর সংখ্যা। মাঝে মাঝেই নিজেকে ধরা দেন ইনস্টাগ্রামে। সেখানে তার ব্যক্তিগত জীবনের সকল মুহূর্ত ভাগাভাগি করে নেন অনুরাগীদের মাঝে।

গত বছরেই ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ মুখ সৌম্য মুখার্জীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন সন্দীপ্তা। এখন সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন এই জুটি। সেখান থেকেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। এবার সন্দীপ্তাকে দেখা গেল সুইমিং পুলে। যা দেখে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসান তার অনুরাগীরা।

আরও পড়ুনঃ   ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী কে

দেখা যায়, কালো রঙের মনোকিনি, খোলা চুলে পুলে নেমেছেন অভিনেত্রী। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ। সন্দীপ্তা যে পুলে নেমে দারুণ খুশি, তাতে অভিনেত্রীর মুখের হাসিই বলে দেয়।

কিছুদিন আগেই বর সৌম্যকে নিয়ে কেরালায় বেড়াতে যান সন্দীপ্তা। সেখানেই তিনি পুলের পানিতে নেমে এই ছবিগুলো তুলেছিলেন। তবে সেটা পোস্ট করেন দেরি করে। আগস্টেই জন্মদিন ছিল অভিনেত্রীর। বিয়ের পর এটা তার প্রথম জন্মদিন। তাই দিনটিও এবার খুবই স্পেশাল ছিল নায়িকার জন্য।

আরও পড়ুনঃ   প্রথমবার একসঙ্গে তিশা-প্রীতম, ট্রেলারেই চমক!

স্ত্রী সন্দীপ্তার জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান বর সৌম্য। কেক কাটা থেকে উপহার সবটাই হয়েছে সন্দীপ্তার জন্মদিনের দিন। তবে বার্থডে ট্রিপটা বাকি ছিল। এবার কেরালার ওয়ানাড় থেকে ধরা দিলেন সন্দীপ্তা। তবে ক্যামেরায় পেছনে যে সৌম্য ছিলেন, তাতে কোনো সন্দেহ থাকার কথা না।

এই মুহূর্তে আর ছোট পর্দায় দেখা যায় না সন্দীপ্তাকে। একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘নষ্টনীড়’-এর দ্বিতীয় সিজন। সেখানে তার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST