১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

উদ্বোধনী ম্যাচে হার, যা বলছেন অধিনায়ক আরিফুল

অনলাইন ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ভালো হলো না। বিপিএলে কখনো শিরোপার স্বাদ না পাওয়া দলটা খেলতে নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। হাই-স্কোরিং বিপিএলে প্রতিপক্ষকে বেঁধে রেখেছিল ১৬০ রানের আগেই। তবু শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জেতা হয়নি তাদের।

বিশেষ করে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের কেউই দায়িত্ব নিয়ে সিলেটকে নিতে পারেননি জয়ের কাছাকাছি। জাকের আলী অনিক খানিক থিতু হয়েও ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণে। যদিও সংবাদ সম্মেলনে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনো সংশয় রাখলেন না সিলেট অধিনায়ক আরিফুল হক।

আরও পড়ুনঃ   ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আরিফুল বলেন, ‘আমাদের দলেও ফিনিশার আছে। জাকের আছে, আমি আছি। এই ধরনের অনেক ম্যাচ আমরা জিতিয়েছি। আমার মনে হয় এক ম্যাচ দেখে সব সিদ্ধান্ত নেয়া ঠিক না। সময় আছে আশা করি আমরা কামব্যাক করব।’

পরে ব্যাট করাই পার্থক্য গড়ে দেয়ার কারণ কি না এমন প্রশ্নের জবাবে বললেন, ‘পরের দিকে উইকেটটি অবশ্যই স্লো ছিল। টার্ন করছিল, তবে ১৫০-৫৬ রান আসলে অতিক্রম করা যেত। আমরাই ফেইল করেছি।’

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার বিকেলে

নিজেদের পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যে আমরা শেষ পর্যন্ত খেলব, কারণ আমাদের যদি উইকেট হাতে থাকে, শেষ পাচ-ছয় ওভারে যদি ৫০ রানের একটা লক্ষ্য থাকে তাহলে আসলে (আমরা পারতাম)… আমাদের পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলছিলাম। তবে ওই সময়ে বেশি ডট বল হওয়ায় আমরা আর সেই পরিকল্পয়ায় যেতে পারিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST