২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের অভিযান : গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার

অনলাইন ডেস্ক : ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি।

আর বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের বোমা-গুলিতে গাজায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন আরও ১৭৬ জন ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ   গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

“তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।”

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

আরও পড়ুনঃ   গাজাজুড়ে লাগাতার ইসরায়েলি হামলা, ৫ শিশুসহ নিহত আরও ৪৯

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST