৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। দুজনেই একসঙ্গে জুটি বেধে দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন। তাদের সেই কাজের সূত্র ধরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।

তবে তানিয়া বৃষ্টি দাবি করেন, আরশের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা অনেকটা ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড’র মতো।

মাসখানেক আগেই আরশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’

আরও পড়ুনঃ   শাকিব কাজ করলে টালিউড বেশি লাভবান হবে : পায়েল

তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ভালোভাবে নেনন আরশ খান। ফেসবুকে অভিনেত্রীর নাম না উল্লেখ করেই তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দেন তিনি।

যেখানে আরশ খান লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

এরপরই দু’জনের মধ্যকার সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে ভক্তদের কাছে। একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন এই জুটি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবারও আরশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন তানিয়া। যেখানে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।’

যে ভালোবাসে তাকেই খামচি দেয়, তানিয়াকে ইঙ্গিত করে আরশের স্ট্যাটাস

আরও পড়ুনঃ   শুধু অন্তর্বাস পরে আমার সামনে বসো, অভিনেত্রীকে সাজিদ খান

রেগে থাকার কারণ ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, ‘আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো।’ সে ‘ভাই-ব্রাদারটা’ কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম, এ কারণে হয়তো রেগে আছে।

এরপর আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST