১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আদালতের এজলাসের সামনে প্রেমিকার বিষপান

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামে এক নারী বিষপান করেছেন। অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে না করায় আদালত এলাকায় বিষপান করেন ওই নারী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিষপান করা ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ওই নারী চট্টগ্রামের আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা ঢাকা পোস্টকে বলেন, শুনেছি ওই নারীর (কলি) সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসেছি।

আরও পড়ুনঃ   মুজিববাদী ও আওয়ামী সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ ইসলাম

তিনি বলেন, এখন তাকে মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে আনা হয়েছে। তাকে ওয়াশ করানো হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

২

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৫

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৬

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৭

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৮

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৯

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১১

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১২

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৩

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৪

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৫

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৭

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৮

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৯

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২০

Design & Developed by: BD IT HOST