১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর মেয়াতী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে গেছে হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ চোখ মুছছেন নীরবে, সবাই অপেক্ষায় আল্লাহর দরবারে মনের কথা পেশ করার মুহূর্তটির।

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইজতেমা শুরু হয়। রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাতে ইমামতি করেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর মেয়াতী।

আরও পড়ুনঃ   সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মুসল্লীর শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল, সবাই একই গন্তব্যে, একই আকাঙ্ক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

আরও পড়ুনঃ   এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হওয়ার পথে, আর মুসল্লিদের হৃদয়ে রেখে যাচ্ছে গভীর আধ্যাত্মিক স্পর্শ। এরপর মুসল্লীরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৪

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৬

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৭

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৯

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১০

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১১

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৫

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৭

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৮

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৯

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST